১০ মে ২০২৬

দৈনন্দিন

সুনামগঞ্জ-হবিগঞ্জে নদীর পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মে, ২০২৬ ২:৫১ অপরাহ্ন


সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার দুটি নদীর পানি এখনো প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে হাওরাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানির স্তর ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রোববার (১০ মে) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিন এলাকার তিন জেলার পাঁচটি নদীর ছয়টি পয়েন্টে এখনো পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর মধ্যে সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে এবং হবিগঞ্জ জেলার সুতাং নদীর পানি সুতাং রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ওপরে রয়েছে।

এ ছাড়া সুনামগঞ্জের হাওর অঞ্চলের নদীগুলোর পানির সমতল ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে কমছে বলে জানিয়েছে পাউবো।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, বন্যা, মৌসুমি, বিপৎসীমা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ