০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২৫ মে, ২০২৫ ৬:৪০ অপরাহ্ন


হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। রোববার (২৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

এসময় কাগজপত্র না থাকাসহ নানা অনিয়মের কারণে আরও একটি ডায়াগনস্টিক সেন্টারসহ দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, শহরের সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত আধুনিক ডায়াগনস্টিক সেন্টার নামে ওই প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজপত্র নেই। কিন্তু তারপরও তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল। 

রোববার দুপুরে অভিযানে ভ্রাম্যমান আদালত। এসময় বৈধ কাগজপত্র ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অনিয়মের ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অপরদিকে, শহরের ইপিআই ভবন সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার নামে অপর আরেকটি প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্বদানকারী সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ বলেন, বৈধ কাগজপত্রসহ না থাকাসহ নানা অনিয়মের কারণে একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার অভিযান, হবিগঞ্জ ভ্রাম্যমাণ আদালত, মোহাম্মদ উল্লাহ ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ স্বাস্থ্যবিভাগ অভিযান, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ