২৬ জুলাই ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ মে, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত এক শিশুর বয়স ছিল আট মাস। তার বাড়ি সিলেট সিটি করপোরেশনে। অপর শিশুর বয়স ছিল ছয় মাস। তার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। দুই শিশুর মধ্যে একজন আজ সন্ধ্যা ৬টা ও অপরজন সন্ধ্যা ৭টায় মারা যায়। 

 

এর আগে গতকাল বুধবার হামের উপসর্গ নিয়ে সিলেটে বিভাগে এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। 


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হাম, শিশু মৃত্যু, সিলেট, ওসমানী হাসপাতাল, শান্তিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ