০৬ মে ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকা এলো দেশে

বাসস, ঢাকা

প্রকাশঃ ৬ মে, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন

ছবিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন টিকার চালান গ্রহণ করেন। ছবি: বাসস

হাম, রুবেলা, পোলিও ভ্যাকসিনসহ নতুন করে ১০ ধরনের টিকার একটি চালান দেশে পৌঁছেছে।

আজ বুধবার দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই নতুন চালান পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন টিকাগুলো গ্রহণ করেন।

হাম-রুবেলা-ওরাল পোলিও ছাড়াও এই চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকাও রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে মোট ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে পৌঁছেছে।

তিনি বলেন, 'সামনের দিনে টিকার ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকাগুলো আমদানির মাধ্যমে সরকার একটি নতুন রেকর্ড করেছে।'

হামের টিকাসহ ১০টি ভিন্ন টিকার মোট ১ কোটি ৮০ লাখ ডোজ আগামী ১০ মে-র মধ্যে দেশে পৌঁছাবে বলেও জানান মন্ত্রী।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হাম-রুবেলা টিকা, পোলিও ভ্যাকসিন, টিকাকরণ কর্মসূচি, স্বাস্থ্য মন্ত্রণালয়, শাহজালাল বিমানবন্দর, ভ্যাকসিন চালান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ