২৯ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সময়ভেদে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি কিছু এলাকায় অতিভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

 

পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে ৯১ শতাংশে নেমে আসে।

 

গত ২৪ ঘণ্টায় (২৮ এপ্রিল সকাল ৬টা থেকে ২৯ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪.২ মিলিমিটার। এছাড়া ২৯ এপ্রিল সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ২৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বৃষ্টি পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ