দূষণে দমবন্ধ সুতাং: নদীজুড়ে বিষ, ঝুঁকিতে মানুষ ও খাদ্যশস্য
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৫ এপ্রিল, ২০২৬ ১২:১২ অপরাহ্ন
কয়েক দিনের ভ্যাপসা গরমে সারা দেশে জনজীবন অতিষ্ঠ। এর মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি ঝরে আগামী দু-এক দিনের মধ্যে নামবে পারদ।
গত কয়েক দিন ধরে তাপমাত্রা চড়ছিল। গতকাল শুক্রবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, ফেনী, রাঙামাটি, বান্দরবান, মাদারীপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী ও লক্ষ্মীপুর জেলা এবং পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে।
তবে এর মধ্যেই উত্তরের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ২৬ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া রংপুর, দিনাজপুর, সৈয়দপুরসহ বেশ কয়েকটি এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ১ ডিগ্রি করে কমেছে। সেই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগেও গরমের তীব্রতা কমেছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘উত্তরের বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ধীরে ধীরে মধ্যাঞ্চল ও দক্ষিণে বৃষ্টি ঝরে গরম কমবে।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ। বয়ে যেতে পারে দমকা হাওয়া। এর পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।
রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে নদীপথে হঠাৎ ঝড়ো বাতাস হতে পারে। পূর্বাভাস আরও বলছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের বেগ হতে পারে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার। নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘ঢাকায় আজ শনিবার বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। আজ বৃষ্টি না হলেও আগামীকাল সকালে বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। আগামীকাল বা পরশু থেকে ঢাকার তাপমাত্রা কমতে শুরু করবে।’
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পরশুর মধ্যে সারা দেশেই দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া, পূর্বাভাস, তাপপ্রবাহ