ভাষা ও সাহিত্য গবেষক ড. সফিউদ্দিন আহমদ স্মরণসভা শনিবার
শিল্প-সাহিত্য-সংস্কৃতি
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
প্রথিতযশা ভাষা ও সাহিত্য গবেষক ড. সফিউদ্দিন আহমদ–এর স্মরণসভা আগামী শনিবার (২৫ এপ্রিল) সিলেটে অনুষ্ঠিত হবে। নগরীর গার্ডেন টাওয়ারে অবস্থিত হোটেল গার্ডেন ইন–এর হলরুমে সকাল ১১টায় অনুষ্ঠানের সূচনা হবে।
অনুষ্ঠানের আয়োজন করেছে মুরারিচাঁদ বাংলা সম্মিলন। আয়োজকরা জানিয়েছেন, স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া স্মরণসভায় ড. সফিউদ্দিন আহমদের জীবনীপাঠ, শোকপ্রস্তাব গ্রহণ এবং স্মারক স্যুভেনির প্রকাশ করা হবে।
এ ছাড়া অনুষ্ঠানে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন রয়েছে, যেখানে বিশিষ্টজনেরা তাঁর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করবেন।
স্মরণসভা কমিটির আহ্বায়ক ড. আবুল ফতেহ ফাত্তাহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
ড. সফিউদ্দিন আহমদ, ভাষা ও সাহিত্য গবেষক, স্মরণসভা