সিলেটের ৭ শতাধিক বছরের ঐতিহ্য ‘লাকড়ি তোড়া উৎসব’ পালিত
শিল্প-সাহিত্য-সংস্কৃতি
প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন
সিলেটে সাংস্কৃতিক সংগঠন চারুবাক-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান বর্ণিল পরিবেশনায় সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।
‘আগে মানুষ হই-Be Human First’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বসন্তের বিদায় ও বৈশাখের আগমনকে ঘিরে সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাবিনা খান।
বক্তাদের মতে, মানবিক, উদার ও আলোকিত সমাজ গঠনে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। চারুবাক তিন দশক ধরে এ ধারাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আয়োজকেরা জানান, ৩০ বছর আগে যাত্রা শুরু করা চারুবাকের এ দীর্ঘ পথচলা নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। ভবিষ্যতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনটি কাজ করে যাবে।
অনুষ্ঠান ঘিরে পুরো অডিটোরিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ।
চারুবাক সিলেট, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা একাডেমি সিলেট, বৈশাখ আয়োজন, সিলেট সংস্কৃতি