১৯ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৬ ৬:২০ অপরাহ্ন


আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি, দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বৃষ্টিপাত হয়নি।

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা সিলেট, আবহাওয়া আপডেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ