নবীগঞ্জে যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ এপ্রিল, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন
খাদ্যে ভেজাল ও ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত যৌথ অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-৯, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে নবীগঞ্জ উপজেলার আলীজান বাজার ও নবীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে খাদ্যপণ্যের সঙ্গে নিষিদ্ধ উপাদান মেশানোর অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে শাপলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. আব্দুল মালেককে ৭ হাজার টাকা এবং একটি রেস্টুরেন্ট মালিক মো. আমির উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্তি পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
নবীগঞ্জ অভিযান, ভোক্তা অধিকার জরিমানা, র্যাব-৯ অভিযান, ভেজাল খাদ্য, যৌথ অভিযান সিলেট