কীর্তন শেষে ফেরার পথে হাওরে নৌকাডুবি, একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩
দৈনন্দিন
প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করার ক্ষেত্রে সিলেটকে ‘উদাহরণ’ হিসেবে তুলে ধরেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশের অন্য কোথাও যেখানে পুরোপুরি সম্ভব হয়নি, সেখানে সিলেটে আমরা ফুটপাত থেকে হকার উচ্ছেদ এবং সড়কে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে সফল হয়েছি।
পুলিশ কমিশনার জানান, এ কার্যক্রম শুধু অভিযাননির্ভর নয় বরং এটি টেকসই করতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।
আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আবদুল কুদ্দুছ চৌধুরী, কমিশনার, এসএমপি কমিশনার, সংবাদ সম্মেলন