২৩ এপ্রিল ২০২৬

শিল্প-সাহিত্য-সংস্কৃতি / সংস্কৃতি

লাখাইয়ে ঐতিহ্যবাহী পটগান ও নাটক প্রদর্শনী অনুষ্ঠান

প্রতিনিধি, লাখাই, হবিগঞ্জ

প্রকাশঃ ২১ মে, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ন


বৈষম্য নিরসন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সংবেদনশীল সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে ঐতিহ্যবাহী পটগান ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার( ২১ মে) উপজেলা যুব ফোরামের উদ্যোগে বুল্লা বাজার ও মাদনা বাজারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বুল্লা বাজারে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বুল্লাবাজার ব্যকসের সাবেক সভাপতি মো. বাদশা মিয়া, হবিগঞ্জ নাগরিক প্লাটফর্মের সদস্য ও বুল্লা বাজার ব্যকসের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ বাহার উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য ও ব্যবসায়ী রিপন আহমেদ, আসাদুজ্জামান চৌধুরী সোনাই, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মহসিন সাদেক, দুলাল আহমেদ মেম্বার, আবদুল গাফফার প্রমুখ।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর বাস্তবায়নাধীন সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হবিগঞ্জ জেলা নাগরিক প্ল্যাটফর্মের তত্ত্বাবধানে জেলার নয়টি উপজেলাতে এই কার্যক্রম চলমান রয়েছে। 


শেয়ার করুনঃ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি থেকে আরো পড়ুন

পটগান ও নাটক প্রদর্শনী, পটগান, লাখাই, নাটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ