সপ্তাহে তাপমাত্রায় রেকর্ড, বাতাসের মানও অস্বাস্থ্যকর
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৫ এপ্রিল, ২০২৬ ৭:১২ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় এক বা দুই জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৫ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আর্দ্রতার হার সকাল ৯টায় ছিল ৮৭ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় (৪ এপ্রিল সকাল ৬টা থেকে ৫ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) ৪৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া একই দিনের সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।
সিলেট আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, শিলাবৃষ্টি, তাপমাত্রা কমবে, আবহাওয়া খবর