২৬ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ধর্মপাশায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ, আটক-১

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ এপ্রিল, ২০২৬ ৪:২৪ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সুনামগঞ্জের ধর্মপাশায় বাড়ির আঙিনায় গাঁজা গাছ চাষের অভিযোগে অন্তর মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার অন্তর মিয়া ধর্মপাশা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়ির আশপাশ থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ধর্মপাশা, গাঁজা চাষ, মাদকবিরোধী অভিযান, পুলিশ গ্রেপ্তার, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ