কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা মামলার তিন আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ফেরদৌস মিয়া (২৫) হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার ঢাকার মিরপুর ও খুলনার দৌলতপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন— উপজেলার বারাচান্দুয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে মো. মজিদ মিয়া (২০) ও গুমুটিয়া গ্রামের আবু মিয়ার ছেলে মো. আব্দুল করিম (২৮)।
র্যাব জানায়, শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকায় অভিযান চালিয়ে ঢাকার মিরপুর মডেল থানাধীন ডিওএইচএস পীরেরবাগ এলাকা থেকে মজিদকে গ্রেপ্তার করে। পরে একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে খুলনার দৌলতপুর থানাধীন নতুন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, ফেরদৌস মিয়া মাধবপুর উপজেলার বারাচান্দুড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মোছা. তাছলিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ২৩ ফেব্রুয়ারি দুপুরে ফেরদৌস মিয়ার বসতঘরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ, গ্রেপ্তার, ফেরদৌস হত্যা