দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ৩ এপ্রিল, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন
সিলেটের দলদলি ও কেওয়াছড়া চা বাগানের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক শুক্রবার (৩ এপ্রিল) প্রথমবার বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করলেন। এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট (একডো) এবং সিলেট রেডক্রিসেন্টের সহযোগিতায়, চা শ্রমিক নারী মঞ্চের আয়োজনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে নিজের রক্তের গ্রুপ জানা ছিল না। কেওয়াছড়া চা বাগানের সুচরিতা দাশ বলেন, “আজ জানতে পারলাম আমার রক্ত বি পজিটিভ। দুর্ঘটনা বা অসুখে এখন দ্রুত রক্ত যোগার করা যাবে।”
একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বলেন, “চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য এই উদ্যোগ নেওয়া হলো। প্রায় ৭ হাজার নারী শ্রমিকের মধ্যে কেউ রক্তের গ্রুপ জানতেন না। দুর্ঘটনা বা প্রসবকালীন জরুরি রক্তের ব্যবস্থা সহজ করার জন্য ক্যাম্পেইনটি গুরুত্বপূর্ণ।”
সিলেট, চা শ্রমিক, রক্তের গ্রুপ, ফ্রি ক্যাম্পেইন, একডো