১০ জুন ২০২৬

দৈনন্দিন / দিবস

পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট 

প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন


বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব বালাই সচেতনতা দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পাবলিক মিটিং ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্টহাঙ্গারহিলফি (Welthungerhilfe) এর কারিগরি ও আর্থিক সহায়তায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) বাস্তবায়িত ‘দ্যা গ্রীন ইভোলুশন’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় পূর্ব জাফলং ইউনিয়ন ও মধ্য জাফলং ইউনিয়ন-এর কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। পৃথক অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে নিম, মেহগনি, আতা ও তুঁতসহ বিভিন্ন উপকারী গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। আয়োজকরা জানান, রাসায়নিক সার ও ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জৈব কৃষি পদ্ধতি জনপ্রিয় করাই প্রকল্পটির প্রধান লক্ষ্য।

চারা বিতরণ অনুষ্ঠানে বক্তারা জনান, কৃষকরা এসব গাছের চারা বসতবাড়ি ও কৃষিজমিতে রোপণ করলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থার প্রসার ঘটবে। একই সঙ্গে ক্ষতিকর কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনেও সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্য, এফআইভিডিবির প্রকল্প কর্মকর্তাসহ গ্রীন ইভোলুশন প্রকল্পের অংশীদার কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জাফলং, এফআইভিডিবি, গাছের চারা বিতরণ, গোয়াইনঘাট, পরিবেশ দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ