জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ মে, ২০২৫ ৮:০৬ অপরাহ্ন
সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের সামনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল মিয়া (৩০) কে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রোববার (১৮ মে) রাত ৮টা ৪০ মিনিটের দিকে সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালের সামনে অধ্যাপক ড. শফিকুল ইসলামের গাড়ির সঙ্গে রাসেল আহমেদ (৩০) নামের এক যুবকের মোটরসাইকেলের সামান্য সংঘর্ষ হয়। এ ঘটনায় উত্তেজিত হয়ে রাসেল আহমেদ অধ্যাপককে মারধর করেন এবং তাঁর গাড়ি ভাঙচুর করেন। এছাড়া তিনি অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
হামলার শিকার অধ্যাপক শফিকুল ইসলামকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই কোতোয়ালি মডেল থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে রাসেল আহমেদকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অধ্যাপক শফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।মামলায় রাসেল আহমেদকে একমাত্র আসামি করা হয়েছে। পুলিশ তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
শাবিপ্রবি, অধ্যাপক শফিকুল ইসলাম, সিলেট হামলা