০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

শাল্লার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বরখাস্তের সুপারিশ

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ মে, ২০২৫ ৭:০৩ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। 

সোমবার (১৯ মে) সকালে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সুনামগঞ্জ এর সহযোগিতায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

জানাযায়,  সোমবার সকালে অভিযোগের বিষয়ে শুনানীতে আসতে বলা হলে নুরুন্নবী সরকার দুদকের লোকজনের সাথে অসদাচরণ করে বলেন, আমি আসতে পারবো না। আপনারা যা পারেন করেন। এজন্য তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য সুপারিশ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, শাল্লার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যা করেছেন প্রজাতন্ত্রের একজন কর্মচারী এরকম আচরণ করবেন তা কখনো মেনে নেওয়া যায় না। তিনি জানান, আমরা এই মিটিং ও অভিযোগের রেফারেন্স দিয়ে তাকে (শাল্লার পিআইও) কে স্থায়ীভাবে বরখাস্তের সুপারিশ করেছি।  

এ বিষয়ে জানতে দুপুরে শাল্লা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেন নি। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, শাল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পিআইও নুরুন্নবী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ