১৯ এপ্রিল ২০২৬

দেশজুড়ে

শুক্রবার থেকে দুবাই-আবুধাবি রুটে ফের ফ্লাইট চালাবে বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ১০:০১ অপরাহ্ন


মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে স্থগিত থাকা দুবাই, আবুধাবি রুটে ফের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। প্রায় ১৪ দিন ফ্লাইট বন্ধ থাকার পর পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।


বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শুক্রবার (১৩ মার্চ) ঢাকা থেকে দুবাই ও আবুধাবি গন্তব্যে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশ সময় ভোর ৬টায় ঢাকা থেকে আবুধাবিগামী একটি ফ্লাইট এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে দুবাইগামী আরেকটি ফ্লাইট ছেড়ে যাবে।’

 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বিমানের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


ফেসবুক পোস্টে বিমান কর্তৃপক্ষ জানায়, ‘২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে যেসব যাত্রী ভ্রমণের জন্য টিকিট কেটেছিলেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই নতুন করে সিট বুকিং করতে পারবেন।’

 

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে এসব রুটে ফ্লাইট চলাচল স্থগিত রেখেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

ফেসবুক পোস্টে আরও জানানো হয়, বুকিংয়ের জন্য বিমানের যেকোনো সেলস সেন্টার বা কল সেন্টারে যোগাযোগ করা যাবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে ফ্লাইট ছাড়ার চার ঘণ্টা আগে পর্যন্ত ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমানের সেলস সেন্টার থেকেও বুকিং সেবা পাওয়া যাবে বলেও পোস্টে উল্লেখ করে বিমান কর্তৃপক্ষ। 


শেয়ার করুনঃ

দেশজুড়ে থেকে আরো পড়ুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ঢাকা-দুবাই, ঢাকা-আবুধাবি, ফ্লাইট চালু, মধ্যপ্রাচ্য সংঘাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ