১৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

কুলাউড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। অভিযানে মোট তিনটি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

বুধবার (১১ মার্চ) উপজেলার জুড়ী রোড, উত্তরবাজার ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জুড়ী রোড এলাকায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে একটি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ছাড়া উত্তরবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৫২ ধারা লঙ্ঘনের দায়ে একটি মামলায় ৫০ হাজার টাকা এবং স্টেশন রোড এলাকায় একই আইনের ৫২ ও ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে আরেকটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যদ্রব্যের মান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধিরা এবং হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, ভোক্তা অধিকার, জরিমানা আদায়, বাকার তদারকি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ