যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ মে, ২০২৫ ১:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (১৯ মে) ভোরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে মো. সামছু মিয়া (২৫)। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বিএসএফের গুলি ছোড়ার বিষয়টি স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, তবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।'
স্থানীয় সূত্রের বরাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সামছু মিয়াসহ পাঁচজন বাংলাদেশি ভোররাত ৩টা ৪৫ মিনিটের দিকে চোরাচালানের উদ্দেশ্যে চিনাকান্দি বিওপি সীমান্তের ১২১০/১০-এস নম্বর পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন।
ওই সময় ভারতে সীমান্তবর্তী এলাকায় কারফিউ জারি ছিল। এ অবস্থায় ভারতের ১৯৩ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদের বাধা দেয়। একপর্যায়ে বাংলাদেশি চোরাকারবারীদের সঙ্গে বিএসএফ সদস্যদের দ্বন্দ্ব সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ গুলি চালায়। এতে সামছু মিয়া বাম কাঁধে গুলিবিদ্ধ হন।
পরে আহত সামছু মিয়াসহ বাকিরা বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান। সামছু মিয়া স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি হওয়ায় পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
ভারত, সীমান্ত, বিএসএফ, সীমান্তে গুলি, সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর