বিশ্ব বাণিজ্য সংস্থায় কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন
দুই মন্ত্রীর হস্তক্ষেপে জ্বালানি তেল বিপণন খাতে সৃষ্ট সংকট নিরসন এবং পাম্প সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সিলেটের ব্যবসায়ীরা। বুধবার (১১ মার্চ) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার পদ্মা পেট্রোলিয়াম ডিপোতে সাংবাদিকদের সাথে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থার অভিযোগে বিপণন নীতি পরিবর্তনসহ কয়েক দফা দাবিতে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছিলেন তারা। হঠাৎ আজ দুপুরে সিলেটের ডিপোতে জড়ো হতে থাকেন পাম্প মালিক ও শ্রমিকরা। ঘুরে ঘুরে ডিপোতে ভরপুর তেল দেখতে পান তারা। তখন ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক ও পাম্প মালিকরা।
এসময় তারা বলেন, ডিপোতে তেল থাকা স্বত্বেও আমাদের দেয়া হচ্ছে না, গ্রাহকদের চাহিদানুযায়ী সেবা দিতে পারছি না। সরকার সকল ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে সঠিক পন্থায় বিপণন ব্যবস্থা করলে এই শ্রমিকরা আর বেকার থাকবে না। গ্রাহকরাও খুশি হবে।
এরপর ডিপোতেই পাম্প মালিকরা বৈঠকে বসেন। এসময় তারা খবর পান যে, দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রোল) গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করেছে সরকার। তখনই সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন করার ঘোষণা দেন পাম্প মালিকরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আজিম আদনান জানান, জ্বালানীমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সাথে আমরা আমাদের দাবিগুলো নিয়ে কথা বলেছি। তারা বলেছেন, গড় বিক্রি ২৫% থেকে ১৫% করবেন। আজ তারা কথা রেখেছেন। আমরা খুশি। আজ থেকে আমরা সিলেট ডিপো থেকে তেল উত্তোলন করবো।
পদ্মা পেট্রোলিয়াম ডিপোর ডিএমও আবু শাকিল জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করবেন তারা।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসদ আজিম হক আদনান, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, সহ-সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ, কোষাধ্যক্ষ মো: রিয়াদ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মোমিন, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, কার্যকরী সদস্য জুবের আহমদ চৌধুরী খোকন, লোকমান আহমদ মাছুম, রফিকুল ইসলাম, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন।
এর আগে গত সোমবার রাতে নগরীর চৌকিদেখী এলাকায় একটি পেট্রোল পাম্পে হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর পাম্প মালিক সমিতি জ্বালানি তেল বিপণন খাতে সৃষ্ট সংকট নিরসন এবং পাম্প সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধসহ পরদিন মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত প্রতীকী ধর্মঘটের ডাক দেয়। এদিন দুপুর দুইটায় ধর্মঘট শেষ হলেও ডিপো থেকে তেল উত্তোলনের সিদ্ধান্তে অটল থাকেন ব্যবসায়ীরা।
সিলেট, পেট্রোল পাম্প, ব্যবসায়ী