১৬ এপ্রিল ২০২৬

প্রবাস

চালু হতে পারে দুবাই–আবুধাবির ফ্লাইট, স্থগিত চার রুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ৩:১৫ অপরাহ্ন


মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কয়েকটি রুটে ফ্লাইট স্থগিত রেখেছে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’। তবে পরিস্থিতির উন্নতি হলে দুবাই ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

 

মঙ্গলবার (১০ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

 

ফেসবুক পোস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ‘দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।’

 

অন্যদিকে, ‘দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট  আজ (১০ মার্চ) পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই দুই রুটে ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে’ বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

 

ফেসবুক পোস্টে সংস্থাটি আরও জানায়, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় হালনাগাদ তথ্য যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।’

 

উল্লেখ্য, ফ্লাইটসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমান কলসেন্টারে ১৩৬৩৬ (দেশের ভেতরে) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) যোগাযোগ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

দুবাই–আবুধাবির ফ্লাইট, মধ্যপ্রাচ্য, ফ্লাইট স্থগিত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ