হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের জীবনবিনাশী ব্যর্থতা: প্রধানমন্ত্রী
দেশজুড়ে
প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
জবাবদিহিতার সংস্কৃতি ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশে সুশাসন নিশ্চিত করতে হলে জবাবদিহিতার চর্চা প্রতিষ্ঠা করতে হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আইন ও বিচার বিভাগে স্বাধীনতার চর্চা নিশ্চিত করতে হবে। দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এর কোনো বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত করে না রেখে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এতে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে এবং গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।