যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে দিঘলী বেরাজপুর এলাকার সোনাফর আলী হত্যা মামলার দুই আসামীকে সিলেট থেকে আটক করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃতর হলেন, সুনামগঞ্জ ছাতক উপজেলার গৌবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী বেরাজপুর গ্রামের ছইফ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) ও ময়না মিয়ার ছেলে তাজ উদ্দিন (৩৫)।
শনিবার (১৭ মে) দুপুরে সিলেট র্যাব-৯ এর পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্ট ও টুকেরবাজারস্থ শাহী ঈদগাহ এলাকায় পৃথক অভিযান চালিয়ে সুনামগঞ্জের ছাতকে দিঘলী বেরাজপুর এলাকার সোনাফর আলী হত্যা মামলায় এজাহারভু্ক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মে দিবাগত রাত ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট থানাধীন বিছানাকান্দি ইউনিয়নের হাদারপাড় এলাকা থেকে ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৯০ বোতল ফেনসিডিল ও মাদক সরবরাহের জন্য ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
র্যাব সুত্র আরও জানান, গ্রফতারকৃত ব্যক্তিদ্বয়কে সুনামগঞ্জ ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে সিলেটে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।