সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে ব্যতিক্রমীভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কলেজ রোড এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থিত ময়লার ভাগাড়ের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ইশতেহার ঘোষণা করেন।
এ সময় প্রীতম দাশ বলেন, ‘এই ময়লার ভাগাড় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগের বড় কারণ। আশপাশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মসজিদ ও স্থানীয় বাসিন্দারা তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।’
ইশতেহারে শ্রমিক, কৃষক, যুবক, নারী ও আদিবাসীসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি চা শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ভাষা-সংস্কৃতি সংরক্ষণ এবং আদিবাসী ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরার প্রতিশ্রুতি দেন।
এ ছাড়া হাওর দখলমুক্ত করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন, ড্রেনেজ আধুনিকায়ন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ২৫০ শয্যায় উন্নীত করা, পৌরসভা সম্প্রসারণ, যানজট নিরসনে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণের কথাও উল্লেখ করেন তিনি।
কৃষকদের জন্য সার ও সেচ সুবিধা সহজ করা, তরুণদের জন্য ওয়ান স্টপ ইয়ুথ সেন্টার ও ডিজিটাল হাব স্থাপন, পর্যটন উন্নয়ন, প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিউনিটি সেফটি নেটওয়ার্ক গঠনের পরিকল্পনার কথাও জানান প্রীতম দাশ।
তিনি আরও বলেন, ‘ইমাম ও পুরোহিতসহ সব ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় বেতন-ভাতা নিশ্চিত করা এবং মসজিদ-মন্দিরসহ উপাসনালয়ের বেদখলকৃত জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে।’
শ্রীমঙ্গল নির্বাচন, প্রীতম দাশ, এনসিপি ইশতেহার, ময়লার ভাগাড়, মৌলভীবাজার রাজনীতি