১৯ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

গোয়াইনঘাটে মহিলা সমাবেশ: আরিফুল হকের সমর্থনে ঐক্যের আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:০৭ অপরাহ্ন


গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিএনপির অঙ্গসংগঠন ও জমিয়ত জোটের উদ্যোগে এক মহিলা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী বেগম শামা হক চৌধুরী।

সভায় সভাপতিত্ব করেন তোয়াকুল ইউনিয়ন মহিলাদলের সহ সভাপতি রেহেনা বেগম। সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মরতুজ আলী মেম্বার।

এতে বক্তব্য রাখেন তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামস উদ্দিন আল আজাদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল সদস্য সচিব মুমিনুল ইসলাম মুমিন, যুবদল নেতা মরতুজ আলী মেম্বার, ইসলাম উদ্দিন, শ্রমিকদলের সভাপতি আব্দুর রব, ছাত্রদল নেতা ইকবাল হোসেন, সাইদুর রহমান, জামিল আহমদ এবং অন্যান্য অতিথিরা। এছাড়া বিএনপির অঙ্গসংগঠন ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা একযোগে আরিফুল হকের সমর্থনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, আরিফুল হক বিজয়ী হলে সিলেট-৪ আসনে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা শেষ হবে, পাশাপাশি পর্যটন খাত সমৃদ্ধ হবে। বক্তারা আরও বলেন, তাই সকলকে মিলেমিশে কাজ করতে হবে যাতে আরিফুল হক নির্বাচনে বিজয়ী হন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

বিএনপি, জাতীয় নির্বাচন, সিলেট-৪, গোয়াইনঘাট উপজেলা, আরিফুল হক চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ