২৫ আগস্ট ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে নানার বাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৬ ৫:১৯ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী

সিলেট নগরের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাঁও এলাকায় নানার বাড়ি থেকে নুরী (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। পরে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নুরী মিরেরগাঁও এলাকার জুবায়ের আহমদের মেয়ে। তবে তার মরদেহ উদ্ধার করা হয়েছে নানার বাড়ি থেকে।


পরিবারের সদস্যদের বরাত দিয়ে জালালাবাদ থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১১টার পর নুরীর মৃত্যুর খবর তার পরিবারের সদস্যদের জানান তার নানা। পরে পরিবারের সদস্যরা নানার বাড়িতে গিয়ে নুরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব।


নুরীর এমন মৃত্যুতে এলাকায় আলোচনা শুরু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, নুরীর মানসিক সমস্যা ছিল। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ জানায়, নুরীর মরদেহ ময়নাতদন্তের জন্য হিমাগারে রাখা হয়েছিল। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।


জালালাবাদ থানার ওসি মো. শামসুল হাবিব বলেন, ময়নাতদন্ত শেষে নুরীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেটে কিশোরীর মরদেহ উদ্ধার, জালালাবাদে কিশোরীর মৃত্যু, মোগলগাঁওয়ে কিশোরীর মরদেহ, সিলেটের কিশোরীর মৃত্যুর খবর, নানার বাড়ি থেকে মরদেহ উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ