১৯ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

ব্যতিক্রমী সাইকেল প্রচারণার জন্য আলোচনায় সিলেট-৩ এর মইনুল বাকর

নিজস্ব প্রতিবেদক সিলেট

প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের পরিবেশবান্ধব সাইকেল প্রচারণা নজর কেড়েছে ভোটারদের। একঝাঁক তরুণ-যুবক বাইসাইকেলে গ্রাম-গঞ্জে ঘুরে কম্পিউটার প্রতীকে ভোট চাচ্ছেন।


প্রকৌশলী মইনুল বাকর দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করে আইটি খাতে ব্যবসা গড়ে তুলেছেন। পাশাপাশি গত ১০ বছর ধরে ‘বাংলাদেশ বেওয়ারিশ ফাউন্ডেশন’-এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।


প্রতীক বরাদ্দের পর থেকেই তিন উপজেলায় উঠানবৈঠক, পথসভা ও গণসংযোগ চালাচ্ছেন তিনি। ভোটারদের ভাষ্যমতে, এলাকায় ইতোমধ্যে ভালো সাড়া ফেলেছেন এই প্রার্থী।


মইনুল বাকর বলেন, ‘দেশে ফিরে আমি দেখি আমার এলাকার মানুষ এখনো অবহেলিত। নদী ভাঙন, রাস্তাঘাটের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট প্রকট। আমি এসব আর দেখতে চাই না। তাই মানুষ ভালোবেসে আমার পক্ষে রায় দিলে সংসদে গিয়ে সিলেট-৩ আসনের অবহেলিত জনপদের পক্ষে কথা বলবো।’


তিনি আরও বলেন, ‘আমার কোনো অবৈধ সম্পদ নেই। অর্থ বা ক্ষমতার লোভও নেই। আমি চাই যোগ্যতা, সততা ও আন্তরিকতা দিয়ে মানুষের সেবা করতে।’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

মইনুল বাকর, সিলেট-৩ আসন, সাইকেল প্রচারণা, কম্পিউটার প্রতীক, সিলেট নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ