যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সুফল কাজে লাগিয়ে অর্থনীতি এগিয়ে নিতে চায় সরকার: অর্থ উপদেষ্টা
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১৪ মে, ২০২৫ ৬:১৬ অপরাহ্ন
সিলেটের পাইকারি বাজারে সবজি ও ব্রয়লার মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে খুচরা পর্যায়ে এখনো ভোক্তাদের বড় কোনো সুবিধা মিলছে না।
গত এক সপ্তাহে নগরীর সোবহানীঘাটসহ বিভিন্ন পাইকারি বাজারে সবজির দাম প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা।
মঙ্গলবার (১৩ মে) রাত ও বুধবার (১৪ মে) সকালে নগরীর বন্দরবাজার, আম্বরখানা ও মাদিনা মার্কেট এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাইকারি দামে স্বস্তি এলেও খুচরা বাজারে এখনো ভোক্তাদের পকেট ঢিলাই থাকছে।
বন্দরবাজারে মঙ্গলবার রাতে ঢেঁড়শ বিক্রি হয় ২০-৩০ টাকায়, বরবটি ৩০-৪০ টাকা, পটল ২০-৩০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা, করোলা ৫০-৬০ টাকা, মুলা ৩০-৪০ টাকা, কাকরুল ৪০-৫০ টাকা এবং ধনেপাতা ১২০-১৩০ টাকা দরে।
তবে সকালে খুচরা বাজারে এসে দাম খানিকটা চড়া। আম্বরখানা ও মাদিনা মার্কেটে ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়, বরবটি ৪০-৫০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, কাঁচা মরিচ ১০০-১২০ টাকা এবং ধনেপাতা ১২০-১৫০ টাকা পর্যন্ত।
বাজার করতে আসা ভোক্তা আতিকুল হাসান বলেন, ‘রাতে পাইকারি এলাকায় আসলে কিছুটা সাশ্রয় হয়। খুচরা দোকানে গেলে প্রতি কেজিতে ১০-২০ টাকা বেশি পড়ে।’
বিক্রেতা আব্দুল আউয়াল বলেন, ‘বাজারে প্রতিদিন ওঠানামা চলে। সরবরাহ বেশি হলে দাম পড়ে, কমলে বেড়ে যায়। এখন তুলনামূলকভাবে দাম একটু কম। তবে আবহাওয়া খারাপ হলে আবার দাম বাড়তে পারে।’
সবজির মতো ব্রয়লার মুরগির দামেও কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে বাজারে প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকায়, যেখানে গত সপ্তাহে ছিল ১৭০-১৭৫ টাকা।
তবে সোনালী মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। এখনো তা ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারেও তেমন পরিবর্তন নেই। খুচরায় মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৪ টাকায়, হাঁসের ডিম ৬০ টাকা। পাইকারিতে ডিমের হালি বিক্রি হচ্ছে যথাক্রমে ৪২ ও ৫৬ টাকায়।
মাদিনা মার্কেটের মুরগি বিক্রেতা সজিবুল ইসলাম বলেন, ‘খামারে উৎপাদন খরচ বাড়লেও চাহিদা কিছুটা কম থাকায় ব্রয়লারের দাম কমেছে। তবে সোনালির চাহিদা বেশি, তাই দাম আগের মতোই রয়েছে।’
পাইকারি বাজারে , বন্দরবাজার, আম্বরখানা, মাদিনা মার্কেট