০৬ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

দিরাইয়ে শিশির মনিরের প্রচার গাড়িতে দুর্বৃত্তের হামলা, আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ১০:০৪ অপরাহ্ন


সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের প্রচার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। 


এ ঘটনায় একজন আহত হয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারণার উদ্দেশে তাড়ল ইউনিয়নের ধল বাজারে যায় শিশির মনিরের প্রচার গাড়ি। সেখানে প্রচার শেষ করে রাতে দিরাই ফেরার পথে কাদিরপুর গ্রামে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে প্রচার গাড়িকে উদ্দেশ্য করে ঢিল ছুড়ে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। 

 

এ ঘটনায় একজন আহত হয়ে বর্তমানে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন ওসি এনামুল হক চৌধুরী। 

 

এ বিষয়ে দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দিরাই, শিশির মনির, প্রচরণা গাসড়িতে হামলা, সুনামগঞ্জ-২

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ