জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে জাফলং সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালান উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাতে তামাবিল পুলিশ ফাঁড়ির চার্জ ইনচার্জ এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে একটি টিম গোয়াইনঘাট থানাধীন সীমান্তবর্তী নলজুড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৬৬ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় মদের চালান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধারকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
সিলেট, গোয়াইনঘাট, সীমান্তবর্তী,