পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
সিলেট নগরীতে সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিককে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সন্দেহভাজন হিসেবেই আমরা তাকে আদালতে প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, বৃহস্পতিবার ভোরে নগরীর পীরমহল্লা এলাকায় অভিযান চালিয়ে চাকু, হাতুড়ি ও দেশীয় অস্ত্রসহ মানিককে আটক করে সেনাবাহিনী। পরে তাকে এসএমপির কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিএনপি, সিলেট, আনোয়ার হোসেন মানিক,আদালতে প্রেরণ