পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে গুরুর খামারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে দুইটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ছোট-বড় আরও ৮টি গরু দগ্ধ হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামে উজ্জ্বল আহমদ নামের এক খামারির ডেইরি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তের দেয়া আগুনে খামারে থাকা ১০ টি গরুর মধ্যে দগ্ধ হয়ে দুটি গরু মারা গেছে। বাকি গরু গুলো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ঊনিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে খামারে আগুন লাগার খবর পেয়ে আজ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের পরিচালক ডা. জুনায়েদ কবির।
তিনি বলেন, এখানে বিভিন্ন বয়সের ১০টি গরু আক্রান্ত হয়েছে এবং দুটি গরু মারা গেছে। কয়েকটি গরুর পুরো চামড়া পুড়ে গেছে। ভেটেনারি সার্জনসহ আমরা সবাই মিলে আক্রান্ত গরুগুলোকে চিকিৎসা প্রদান করছি।
ক্ষতিগ্রস্ত খামার মালিক ধারাবহর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে উজ্জল আহমদ বলেন, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। দেশে ফিরে দুধ উৎপাদনের জন্য গরুর খামার তৈরি করি। গরুগুলো প্রতিদিনের মতো খামারে ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম।
তিনি আরও বলেন, হঠাৎ কুকুরের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙ্গে যায়। বাইরে এসে দেখি খামারে আগুন জ্বলছে। এরপর দ্রুত কম্বল ভিজিয়ে গায়ে জড়িয়ে গরুর গলা থেকে দড়ি খুলে দিয়ে বাইরে বের করার চেষ্টা করি। এসময় ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সবগুলো গরুই আগুনে দগ্ধ হয়। পরে দুটি গরু মারা যায়।
তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমাদের গোয়ালে আগুন দেয়া হয়েছে। তাই প্রশাসনের কাছে তদন্তপূর্বক সুষ্ঠু বিচারে দাবি করেছেন প্রবাস ফেরত এ উদ্যোক্তা।
এর আগে, রাতে খামারে আগুন লাগার খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ফায়ার ও সিভিল সার্ভিসের ষ্টেশন মাষ্টার ফাহিম আহমদ বলেন, ‘বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় নি।’
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, খবরটি শুনে মডেল থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দাখিল করেন নি খামারি, অভিযোগ করলে, আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
গরুর খামারে আগুন, দগ্ধ হয়ে গরুর মৃত্যু, সিলেট, গোলাপগঞ্জ