বন্ধ সরকারি ৬টি পাটকল বেসরকারি উদ্যোগে চালু হবে: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ৯ জানুয়ারী, ২০২৬ ৬:২১ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানির দীর্ঘদিনের স্থবির উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্প ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। উপদেষ্টা বলেন, ‘বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি পরিবর্তন করে আধুনিক ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে।’
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় অবস্থিত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘ড্রাই প্রসেসে রূপান্তর হলে উৎপাদন ব্যয় কমবে এবং মিলটি টেকসইভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে। এতে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত শিল্পখাতও শক্তিশালী হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই ভবিষ্যতের নির্বাচিত সরকার শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনই বর্তমানে সরকারের বড় চ্যালেঞ্জ।’
পরিদর্শনকালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, ‘ছাতক সিমেন্ট কোম্পানির উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে বিসিআইসি কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান এবং ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহমানসহ শিল্প মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতকে এলজিইডি বাস্তবায়নাধীন ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় ছাতক–কাটাখালী (ভায়া দোয়ারাবাজার) সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এরপর বিকেল ৪টার দিকে তিনি সুনামগঞ্জ শহরের কালেক্টরেট ভবনের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
ছাতক সিমেন্ট কোম্পানী, সিলেট, সুনামগঞ্জ, ছাতক, শিল্প উপদেষ্টা