
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ২০ পরিবহন শ্রমিক পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক উপ-কমিটির মৃত্যুবরণকারী প্রতিটি শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম।
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে মুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, কার্যকরী সদস্য শাহাব উদ্দিন ও শেখ ফরিদ প্রমূখ।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
শ্রমিক, পরিবার, শ্রমিক ইউনিয়ন, অনুদান, প্রদান


