০৮ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

বিপিএল

দুইয়ের কোটা পার করতে পারেনি সিলেট টাইটান্সের ৭ ব্যাটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় পেলেও ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে সিলেট টাইটান্সের ইনিংসে। ১৪৪ রানের তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলটির ৭ ব্যাটার দুই অঙ্কের রানও করতে পারেননি। ফলে সহজলভ্য এ ম্যাচটি আরও জটিল হয়ে পড়ে সিলেটের জন্য।

 

ওপেনিংয়ে নেমে খাতা খুলতেই ব্যর্থ হন সাইম আয়ুব। মাত্র ২ বল খেলেই শূন্য রানে ফেরেন তিনি। অন্য ওপেনার রনি তালুকদার ৭ বলে করেন ৯ রান। মিডল অর্ডারেও স্বস্তি দিতে পারেননি আফিফ হোসেন, ৬ বল মোকাবিলা করে করেন মাত্র ৩ রান।

 

লোয়ার অর্ডারে ব্যাটিং ধস আরও প্রকট হয়। নাসুম আহমদ ও খালেদ আহমেদ—দুজনই ফেরেন গোল্ডেন ডাকে। শেষ দিকে আমির হোসেন ২ বলে ১ রান ও সালমান ইরশাদ ১ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন।

 

এক প্রান্তে পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল ইনিংস না থাকলে ফল ভিন্নও হতে পারত। তার ৬০ রানের ইনিংসের পরও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সহজ ম্যাচ কঠিন হয়ে পড়ে সিলেটের জন্য।

 

শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে জয় পেলেও সাত ব্যাটারের ব্যর্থতা সিলেট টাইটান্সের ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন তুলছে। আসরের শুরুতেই এমন ব্যাটিং ধস আগামী ম্যাচগুলোর আগে দলটির জন্য ভাবনার কারণ হয়ে থাকবে বলে মনে করেন খেলা দেখতে আসা দর্শনার্থীরা।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, বিপিএল-২০২৫, ব্যাটিং, সিলেট টাইটান্স, নোয়াখালি এক্সপ্রেস, সিলেট, ক্রিকেট, সিলেট ক্রিকেট স্টেডিয়াম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ