০৭ মে ২০২৬

ব্যবসা-বাণিজ্য / উদ্যোক্তা

সিলেটে একশ রেমিট্যান্সযোদ্ধা পেলেন ‘সম্মানন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৮:২৫ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত একশ রেমিট্যান্সযোদ্ধাকে সম্মাননা দিয়েছে সিলেট জেলা প্রশাসন। দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শনিবার (২৭ ডিসেম্বর) তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়। 

 

রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে ‘প্রবাসী সম্মাননা–২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করে সিলেট জেলা প্রশাসন। 

 

শনিবার সকালে নগরের ক্বীন ব্রিজ এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

 

পরে কবি নজরুল অডিটরিয়ামে প্রবাসীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. আব্দুন নাসের খান। 

 

তিনি বলেন, ‘প্রবাসীরা এদেশের গর্ব ও হৃৎস্পন্দন। তারা দূর প্রবাসে থেকেও হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করেন। তারা নিজেদের ঘাম, শ্রম আর ভালোবাসা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন।’

 

প্রধান অতিথি আরও বলেন, ‘প্রবাসীরা বিদেশে থেকে অক্লান্ত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে৷ তারা সারাবছর যে অর্থ পাঠায় সেটিই এদেশের অর্থনীতির রক্তপ্রবাহ। তাদের পাঠানো রেমিট্যান্সে মায়ের মুখে হাসি ফুটে, সন্তানের মনে পড়ালেখারা আলো জ্বালিয়ে দেয় আর এদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখে।’


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

প্রবাসী সম্মাননা, সিলেট প্রবাসী সম্মাননা, রেমিট্যান্সযোদ্ধা স্বীকৃতি, প্রবাসী পুরস্কার, প্রবাসীদের অবদান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ