পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটিকাটার দায়ে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় সমধল নোয়াগাঁও নদীর পাড় এলাকায় হাওর ও সরকারি রাস্তা সংলগ্ন জায়গা হতে এক্সেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজন আসামীকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ০৩ (তিন) লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্য আসামীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন, জগন্নাথপুরের এ ধরনের অভিযান চলমান থাকবে।
জগন্নাথপুর, অবৈধ, মাটিকাটা, কারাদণ্ড, জরিমানা