১১ জুন ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

ওসমান হাদির মৃত্যুর খবরে হবিগঞ্জে বিক্ষোভ, আ. লীগ কার্যালয়ে ভাঙচুর

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ন


ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী ও জুলাই অভ্যুত্থানের সম্মুক সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সুশান্ত দাশ গুপ্তের বাসায় ভাঙচুরের ঘটনাও ঘটে।


শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। 


হবিগঞ্জের ছাত্র-জনতার আহ্বানে আয়োজিত বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবি করেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের আহ্বান জানান।

 

সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদি হাসান। 

 

কর্মসূচির একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগ নেতা সুশান্ত দাশ গুপ্তের কুশপুত্তলিকা দাহ করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, ওসমান হাদির মৃত্যু, বিক্ষোভ, আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ