জকিগঞ্জে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ ৬:০১ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে ভারতের অভ্যন্তরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন উপজেলার পূর্ব তুরং গ্রামের মো. বোরহানের ছেলে মো. আশিকুর (২২) ও বরমসিদ্ধিপুর গ্রামের আজমান আলীর ছেলে ইয়াকুব উদ্দিন (৩০)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম বলেন, ‘সীমান্তের ভারতীয় অংশের দেড় কিলোমিটার ভিতরে খাসিয়াদের সুপারি বাগান থেকে সুপারি চুরির সময় খাসিয়ারা গুলি ছোড়ে।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ভারতের অভ্যন্তরে ঘটনাস্থলে একজন নিহত হন, এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
সিলেট সীমান্ত, হত্যা, ভারতীয় খাসিয়া, গুলি করে হত্যা