০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

হবিগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে গণমিছিল

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২৫ ৯:০৮ অপরাহ্ন


হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমীর সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা জামায়াতের উদ্যোগে লোকনাথ রমণ বিহারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। 

 

মিছিলটি গ্যানিংগঞ্জ বাজার ও বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে পথসভায় রূপ নেয়।

 

সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। উপজেলা জামায়াতের আমীর ডা. খন্দকার তালেব উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান ও মাওলানা হামিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী।

 

তিনি বলেন, ‘২০১৬ সালের রমজান মাসের ১৫ তারিখ আমার মা দুনিয়ার মায়া ত্যাগ করেন। তখন এক স্বৈরাচারী শাসনের কারণে দিনের আলোয় মাকে দাফন করতে পারিনি—রাতের অন্ধকারে জানাজা পড়েই পালিয়ে যেতে হয়েছিল। আমার মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই।’

 

তিনি আরও বলেন, ‘আরেকজন আপসহীন মায়ের কথা স্মরণ করছি—যিনি আজ এভারকেয়ার হাসপাতালে শয্যাশায়ী। তিনি ইসলামের জন্য কাজ করেন, চিন্তা করেন। তাঁর সুস্থতার জন্য আপনাদের দোয়া কামনা করছি।’

 

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি, ফ্যাসিস্টকে পরাজিত করেছি। কিন্তু সামনে দুর্নীতির বিরুদ্ধে আরও বড় যুদ্ধ অপেক্ষা করছে। এই যুদ্ধে জয়ী না হলে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব নয়। বিগত ৫৪ বছরে যা হয়নি, আগামী ৫ বছরে আমরা তা করে দেখাবো, ইনশাআল্লাহ।’


নির্বাচনে নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে দাবি করেন, অতীতে জামায়াতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী–জনপ্রতিনিধিরা কেউ দুর্নীতিতে জড়িত ছিলেন না এবং স্বচ্ছতা বজায় রেখেই দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ‘ন্যায়–ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আজকের এই গণমিছিল সেই অঙ্গীকারেরই প্রতিফলন।’

 

সমাবেশে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য আসন পরিচালক মাওলানা হাবিবুর রহমান,  তাসলিম আলম মাহদী, হবিগঞ্জ পৌর আমীর আতিকুল ইসলাম সোহাগ, আজমিরীগঞ্জ উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দিন চৌধুরী, পৌর আমীর সোয়েব পাশা, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ মোস্তাক আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক শেখ মোজাম্মিল হোসাইন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম, জামায়াতের হবিগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক এস এম নাজির শাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সৈয়দ আনহার নবী (ছানা), ইসলামী ছাত্রশিবির বানিয়াচং সভাপতি আহমেদ আলী, যুব বিভাগের সভাপতি আবুল হাসান ও জেলা শুরা সদস্য উপজেলা অফিস সম্পাদক মাওঃ মুশতাক আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জাহেদুর রহমান, ফয়জুল হক, মাওলানা নসিবুর রহমান, ক্বারী আব্দুল মুহিত, আবুল কাশেম মাসুক লস্কর, শাহ মো. আলাউদ্দিনসহ আরও অনেকে।

 

বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে গণমিছিলটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ