পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ নভেম্বর, ২০২৫ ৭:১৫ অপরাহ্ন
সিলেট নগরীর বালুচরে ফাহিম হত্যা মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে সিলেটের শাহপরান (রহ.) থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর ইকোপার্ক এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সবুজ আহমদ রেহান (৩২) সিলেটের জৈন্তাপুরের যশপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শাহপরান থানাধীন গোপালটিলার একটি ভাড়া বাসায় থাকতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১০ নভেম্বর বালুচর ২ নং মসজিদ এলাকার কিংস ফুটসাল ইনডোর সংলগ্ন গলিতে পূর্ব শত্রুতার জেরে ফাহিম (২৩) হত্যার ঘটনা ঘটে। পূর্বপরিকল্পিতভাবে ফাহিমের পথরোধ করে সশস্ত্র হামলা চালায় আসামিরা, ধারালো দা, রামদা, চাইনিজ কুড়াল, জিআই পাইপ, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র দিয়ে তারা ফাহিমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় ফাহিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। পরদিন সকালেই তাকে সেখানে ভর্তি করা হয়। পরে আবার সিলেটে ফিরিয়ে আনার পর ১২ নভেম্বর সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের পিতা হারুন রশিদ শাহপরান থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সিলেট, হত্যা, আসামী গ্রেপ্তার, ফাহিম, রেহান, সবুজ