১৭ জুলাই ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

কাল সিলেট আসছেন জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ নভেম্বর, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ন


তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হওয়ার পর এই প্রথম সিলেটে আসছেন ডা. শফিকুর রহমান। আগামীকাল বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। 


মঙ্গলবার সন্ধায় সিলেট মহানগর জামায়াত প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিমানবন্দর অবতরণের পর ডা. শফিকুর রহমান সিলেট জেলা ও মহানগর জামায়াতের পৃথক কর্মসূচীতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। 

 

এদিকে আমীরে জামায়াতের আগমনে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে আজ বিকেলে এক প্রস্তুতি সভা করেছে সিলেট জেলা ও মহানগর জামায়াত।

 

সিলেট মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিমানবন্দরে উপস্থিত থেকে আমীরকে অভ্যর্থনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

এ লক্ষ্যে জেলা ও মহানগর জামায়াতের সর্বস্থরের নেতাকর্মীকে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দরা। 

 

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দীর্ঘ বিদেশ সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। সাংগঠনিক কর্মসূচীতে যোগ দিতে তিনি আগামী বুধবার সকাল সাড়ে ৭ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছবেন। সিলেটবাসীর পক্ষ থেকে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা দেয়া হবে।’


সিলেট জেলা জমায়াত আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘তৃতীয় বারের মতো আমীর নির্বাচিত হয়েছেন সিলেটের কৃতি সন্তান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। এজন্য আমরা সিলেটবাসী গর্বিত। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আমাদের সিলেটের কৃতি সন্তানকে বরণ করতে ও অভ্যর্থনা প্রদান করতে আমরা প্রস্তুত রয়েছি।’ 

 

এ সময় সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ডা. শফিকুর রহমান, জামায়াত আমীর, সিলেট আগমন, সিলেট জামায়াত, বাংলাদেশ জামায়াতে ইসলামী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ