সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৪ নভেম্বর, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেরিত এক বার্তায় তিনি জানান, দলের মনোনয়ন পাওয়া আমার জীবনের এক গৌরবময় ও দায়িত্বপূর্ণ মুহূর্ত। এই মনোনয়ন শুধু একটি রাজনৈতিক সুযোগ নয়, এটি জনগণের সেবা করার এক মহান দায়িত্ব ও বিশ্বাসের প্রতীক।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্যসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও জানান, তারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য যোগ্য মনে করেছেন। আমি বিশ্বাস করি, দলের প্রতি আনুগত্য, জনগণের প্রতি ভালোবাসা, এবং দেশপ্রেমই হবে আমার পথচলার মূল শক্তি। তার নির্বাচনী এলাকা সিলেট-৩ এর সর্বস্তরের জনগণ, কর্মী-সমর্থক, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সমাজের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাকে অনুপ্রেরণা জোগাবে সামনে এগিয়ে যেতে।
তিনি সবাইকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এম এ মালিক, সিলেট-৩ আসন, বিএনপি মনোনয়ন, যুক্তরাজ্য বিএনপি, তারেক রহমান