সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৪ নভেম্বর, ২০২৫ ৬:১৪ অপরাহ্ন
সিলেটে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) রাতে নগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকার শিমু মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অভিযান চালায় ডিবি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম খলিলুররহমানতারেক (২১)। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠাঁলবাড়ি গ্রামের শওকত আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের রোড নং–১ এলাকায় বসবাস করছেন।
ডিবি পুলিশ জানায়, অভিযানে ইয়ামাহাআর১৫ (মডেল: V3) নামের একটি সিলভার ও কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর B317676620280 এবং চেসিস নম্বর MEIRG6718L0038634। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩লাখ৫০হাজারটাকা।
বিজ্ঞপ্তিতে মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনার সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়র করা হয়েছে। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সিলেট ডিবি পুলিশ, অবৈধ মোটরসাইকেল, আম্বরখানা অভিযান, খলিলুর রহমান তারেক, কোতোয়ালী মডেল থানা