পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
‘দুই পুত (সন্তান) অসুস্থ, এখন আমারে খাওয়াবে কে?’ স্ত্রীর আহাজারি
প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ৬:২৫ অপরাহ্ন
'আমার দুই পুত (সন্তান) অসুস্থ, এখন আমারে কে পালবো (লালন-পালন), কে খাওয়াবে, তুমরা আমাকে কইয়্যা (বলে) দেও'
দেড় হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে হামলায় নিহত বৃদ্ধ সোনা মিয়া হত্যাকাণ্ডের বিচার ও প্রতিপক্ষের দায়ের করা বানোয়াট লুটপাটের মামলা প্রত্যাহার চেয়ে করা সংবাদ সম্মেলনে এমন আহাজারি করেন স্ত্রী ষাটোর্ধ ফিরোজ বেগম।
সোমবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের একতা বাজারে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নিহতের ভাই আব্দুল হামিদ। তিনি বলেন, গত ২২ সেপ্টেম্বর দেড় হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে একই গ্রামের সুলতান মিয়া ও সহযোগীরা মিলে বাড়ি ফেরার পথে সোনা মিয়ার উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হোন সোনা মিয়া। পরে তাঁকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২দিন পর তিনি মারা যান।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সোনা মিয়া মারা যাওয়ার পর দিনই প্রতিপক্ষের লোকজন নিজেদের ঘর-বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র লুটপাটের নাটক সাজিয়ে উল্টো মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে বানোয়াট সংবাদ করায়। এবং সুলতান মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় লুটপাটের একটি মামলা করেন। প্রকারান্তরে এসব লুটপাটে তারা নিজেরাই জড়িত, এর প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ রয়েছে। পরে এসব লুটপাটের বিভিন্ন ভিডিও ফুটেজ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের দেখানো হয়।
সুনামগঞ্জ, তাহিরপুর, সংবাদ সম্মেলন,