১৭ জুলাই ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

২০ নং ওয়ার্ডের নারীদের সাথে খন্দকার মুক্তাদিরের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ২:৩৭ অপরাহ্ন


সিলেট-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির প্রচলিত ঘটবাধা প্রচারণা বাদ দিয়ে এক ভিন্ন ধারায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। প্রতিদিন তিনি নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষ, নারী-পুরুষ, ব্যবসায়ী, শ্রমিকসহ নানা শ্রেণীপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

রোববার (২ নভেম্বর) রাতে সিলেট নগরীর ২০নং ওয়ার্ডের খরাদীপাড়ায় স্থানীয় নারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় নারীরা শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানসহ নানা সমস্যা তুলে ধরেন। খন্দকার মুক্তাদির তাদের কথা শোনেন এবং শান্ত ও সাবলীলভাবে প্রত্যেক প্রশ্নের জবাব দেন।

সভায় খন্দকার মুক্তাদির বলেন, আজ দেশের নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী দিনে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল আহমদ এবং পরিচালনা করেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. ছবরুল ইসলাম। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, খন্দকার মুক্তাদির, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ