পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ১:৩৮ অপরাহ্ন
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের বিরুদ্ধে পুলিশের সাত দিনের চাওয়া রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন সিলেট মহানগর আদালত।
সোমবার (৩ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুন-অর-রশিদের আদালতে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এসময় তাকে ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান, আদালত শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করেন সিপিবি নেতা সুমনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
পুলিশ, সিলেট, সিপিবি, আনোয়ার হোসেন সুমন, রিমান্ড, আদালত